বড় শহরগুলোতে মানুষের চলাচল সহজতর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তায় মানুষের মূল্যবান সময় নষ্ট হলে অর্থনীতির ওপর বড় প্রভাব পড়ে। তাই নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায়…
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দিনব্যাপী ১০টি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের ৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের…
আমরা সংসদ সদস্য হতে গিয়েছি জনগণের প্রয়োজনে, বেতনের বিনিময়ে সংসদ সদস্যগিরি করতে যাইনি। ১৮ কোটি মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হলে তখন সবার সঙ্গে অংশীদার হতে আমাদের আপত্তি থাকবে না
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত দুর্নীতি, স্বজনপ্রীতি ও পছন্দের প্রার্থীকে সুবিধা দেওয়ার আশঙ্কা তৈরি করে।
কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে রাষ্ট্রীয় ও জি-টু-জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে সরকারের ব্যয় হবে প্রায় ৯৮৩ কোটি টাকা। এর মধ্যে…
ভারতের সোনার পদক জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ভারতের স্বর্ণজয়ী দলের সদস্য গুনালান কমলিনীকে ৭৫ লাখ রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক…
আমদানিকারকেরা স্থানীয় ব্যাংকিং চ্যানেল অথবা সংশ্লিষ্ট ভস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি করতে পারবেন। নির্ধারিত শর্ত পূরণ হলে এসব হিসাবের বিপরীতে ওভারড্রাফট সুবিধাও দেওয়া যাবে
আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের স্থানীয় মুদ্রা টাকা ব্যবহারের সুযোগ আরও বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে কোনও প্রারম্ভিক জমা ছাড়াই ‘টাকা ভস্ট্র অ্যাকাউন্ট’ খোলা ও পরিচালনা করা যাবে। এর মাধ্যমে আমদানি-রফতানি বাণিজ্যের লেনদেন স্থানীয় মুদ্রায়…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর টানা ছয় দিন ধরে কমছে বিশ্ববাজারে তেলের দাম। আজ বুধবার ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৩ ডলারে নেমেছে।
রপ্তানি বহুমুখীকরণ, পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপন এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তিনটি অংশীদারত্বমূলক চুক্তি সই করেছে সিটিজেনস ব্যাংক।
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। দানের টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজের জন্য সোনালী ব্যাংকের একটি হিসাবে জমা রাখা হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে অস্ত্রভাণ্ডার, তেল, মাদক জব্দ এবং অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে একাধিক মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এসব দাবির বেশিরভাগই তার দ্বিতীয় মেয়াদের বিভিন্ন সময়ে বারবার পুনরাবৃত্তি করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা…
২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সেবার ভারত ও পাকিস্তানের মতো শীর্ষ টেস্ট খেলুড়ে দেশগুলো তাদের মূল দল পাঠায়নি। এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। শ্রীলঙ্কা ছাড়া ভারত ও পাকিস্তানসহ প্রায় সব দলই মাঠে নামছে তাদের শক্তিশালী স্কোয়াড…
আন্তর্জাতিক ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় প্রায় সারা বছরই মাঠে থাকতে হয় ক্রিকেটারদের। কিন্তু দেশের জন্য একটি পদক জয়ের স্বপ্ন পূরণের সুযোগ সব সময় আসে না। তাই এশিয়ান গেমসকে অন্য সব টুর্নামেন্টের চেয়ে আলাদা করে দেখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।…
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের সামনে এখন নতুন এক অধ্যায়ের অপেক্ষা। সেই অধ্যায়ের শুরুটা যেন লিওনেল স্কালোনিকে দিয়েই করতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
ভারতের মাটিতে প্রথমবারের মতো ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। ইতিহাসের সেই মুহূর্ত যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তির বিপক্ষে মাঠে নামার আগে ভারতকে অবশ্য হালকাভাবে নিচ্ছেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ভারত-ব্রাজিলের ঐতিহাসিক প্রীতি ম্যাচটি হবে ভারতের…
ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমের প্রস্তুতিতে একের পর এক চমক দেখাচ্ছে আবাহনী লিমিটেড। দলের প্রধান কোচ হিসেবে অভিজ্ঞ মারুফুল হক দায়িত্ব পালন করছেন। এবার তার কোচিং স্টাফেও যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের একজন কোচ। এএফসি ‘এ’ লাইসেন্সধারী গোলকিপিং কোচ শাহজাদ আনোয়ার আসলাম…
রাজধানীর বংশাল থেকে নিখোঁজের এক বছর পর এক কিশোরীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাকে তার পরিবারের…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে বাণিজ্য এবং সংবেদনশীল তাইওয়ান ইস্যু- বিশ্বের দুই পরাশক্তির শীর্ষ নেতাদের আলোচ্যসূচিতে রয়েছে নানা ইস্যু। ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী অক্টোবরে বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের ফোল্ডেবল আইফোন ডুও। এই ফোনটি শুধু ভাঁজ করা যায় এমন নকশার জন্যই আলাদা নয়, এর সফটওয়্যারেও থাকছে বেশ কিছু নতুন সুবিধা। আইওএসের ওপরই তৈরি হলেও ফোল্ডেবল পর্দার সুবিধা নিতে এতে যোগ করা হয়েছে বিশেষ…
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার-এর বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ৮টার সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থানে বড় ধরনের উন্নতি হয়েছে। মাত্র ৬০ একিউআই স্কোর নিয়ে বৈশ্বিক তালিকায় ৩৭ নম্বরে নেমে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার…
চলচ্চিত্রশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাব থাকলেও হলিউড অভিনেতা টম ক্রুজ বিশ্বাস করেন, দর্শক সবসময় পর্দায় ‘বাস্তব জিনিস দেখতে চাইবে’। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে লন্ডনে অনুষ্ঠিত ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)-এর ‘লাইফ ইন পিকচার্স’ অনুষ্ঠানে তিনি এ…
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
ভারতের দক্ষিণি সিনেমার অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। গত এক বছরে ধরে কোনও প্রকার সামাজিক যোগাযোগামাধ্যমে নেই তিনি। এই মাধ্যমটি ছাড়ার পর বেশ সুখে আছেন বলেই জানান তিনি। দ্য হলিউডকে এক সাক্ষাৎকারে সামাজিক মাধ্যম ছাড়ার কারণ বিস্তারিত বলেন নায়িকা। অভিনেত্রীর কথায়, সামাজিক…
বাংলাদেশ এগিয়েছে— এই কথা কেউ অস্বীকার করবে না। রাস্তাঘাট হয়েছে, বিদ্যুৎ পৌঁছেছে প্রত্যন্ত গ্রামে, মানুষের গড় আয় বেড়েছে। কিন্তু এই এগিয়ে চলার গল্পের পাশেই আরেকটা গল্প আছে। সেই গল্প চা-বাগানের শ্রমিকের, দলিত পরিচ্ছন্নতাকর্মীর, বস্তির নারীর, তৃতীয় লিঙ্গের মানুষটির। উন্নয়নের ভাগ…
ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছিল তার প্রথম চলচ্চিত্র। এরপর আর লম্বা সময় বড় পর্দায় দেখা যায়নি তাকে। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার দ্বীতিয় সিনেমা ‘মায়ার জঞ্জাল’।…
বাংলাদেশের পেস আক্রমণে নিয়মিত মুখ তাসকিন আহমেদ এবার নাম লেখালেন আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল)। টুর্নামেন্টটির প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার।
বায়তুল মোকাররম চত্বরের ইসলামি বইমেলায় আল-কায়েদার প্রয়াত শীর্ষ নেতাদের অনূদিত বই বিক্রির প্রতিবেদন প্রকাশ করায় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত ও আইনি ব্যবস্থার দাবি জানিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ…
বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়াও। এদিকে, জুনে হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর প্রথমবারের মতো শীর্ষস্থানীয় ইরানি ও মার্কিন কর্মকর্তারা নিউইয়র্কে বৈঠক করেছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর মানবাধিকার সুরক্ষা প্রশ্নে বিএনপি সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর তারা সেটি রক্ষা করতে পারেনি। বরং সম্প্রতি এমন তিনটি আইন পাস করা হয়েছে, যা দেশটির মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে আবারও পেছনে ঠেলে দিয়েছে। বুধবার এক বিবৃতিতে…
রেটিকুলেটেড পাইথন বা জাল অজগর হলো বাংলাদেশের একমাত্র মহাবিপন্ন সাপ। দু'টি প্রজাতি রয়েছে বিপন্ন অবস্থায়। আর পাঁচটি প্রজাতি রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। অর্থাৎ, সব মিলিয়ে আট প্রজাতির সাপ হুমকির মুখে রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর পুনরায় হামলা চালাবেন নাকি শান্তি চুক্তির পথে এগোবেন- এ বিষয়ে তাকে একটি 'বড় সিদ্ধান্ত' নিতে হবে। সংঘাতের সমাধান না হলে ইরানকে 'নিশ্চিহ্ন' করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। তার ওই ভাষণের সময় ইরানের…
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে বাংলাদেশেও সেটার দাম বাড়তে দেখা যায়। কিন্তু বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পরও বাংলাদেশ সেটির প্রভাব সেভাবে দেখা যায় না কেন? কোন বিবেচনায়, কীভাবে এখানে তেলের দাম নির্ধারিত হয়?
বহু দশক ধরে ভারত হিমালয়ের একটি বিতর্কিত অঞ্চলে পাকিস্তান-চীন সীমান্তকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে, যেটিকে দিল্লি নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। কিন্তু গত সপ্তাহে পাকিস্তান ও চীন ওই পার্বত্য অঞ্চলের একটি প্রত্যন্ত অংশে আনুষ্ঠানিকভাবে নিজেদের সীমান্ত নির্ধারণ করেছে, যা…
শ্রীলঙ্কার উত্তর প্রান্তে জাফনার চেম্মানি এলাকায় শ্মশান সম্প্রসারণের খননকাজ করতে গিয়ে সেখানকার শ্রমিকেরা একটি গণকবরের সন্ধান পান। ধারণা করা হচ্ছে, এটি দেশটিতে এ পর্যন্ত আবিষ্কার হওয়া সবচেয়ে বড় গণকবর।
ফিজা নাজির ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের একমাত্র নারী অ্যাথলিট যিনি মিক্সড মার্শাল আর্টস শৈলীতে লড়াই করেন।
The Daily Observer is an English-language newspaper in Bangladesh. The Daily Observer hit the stands in Bangladesh on 1st February in 2011 after now defunct Bangladesh Observer stopped publication in 2010. Following the independence from British rule, The Pakistan Observer came to the light in 1949. It had a great role in shaping public opinion of Pakistan, in particular, East Pakistan. After East Pakistan became independent as Bangladesh, the newspaper was renamed Bangladesh Observer and was published under Bangladesh Observer Group. The Bangladesh Observer was founded by Hamidul Huq Choudhury, who was born in Noakhali District, Bengal (subsequently East Pakistan and now Bangladesh) in 1901. The Bangladesh Observer had a strong, independent editorial policy that reflected both the personality its owner Hamidul Haq and editor Abdus Salam. It continued to ventilate people's grievance with courage. With the passage of time, the youth of the newspaper declined and eventually it was closed in 2010. Iqbal Sobhan Chowdhury, the last editor of Bangladesh Observer, again started the circulation of the Bangladesh Observer newspaper by the new name The Daily Observer in 2011.